Join Our Telegram Channel! গল্প নয় তবে! বই pdf download

Top News

গল্প নয় তবে! বই pdf download

গল্প নয় তবে! বই pdf download 





 কেন এ প্রয়াস?


গল্প, হ্যাঁ ..... গল্পের প্রতিই ইদানীং উঠতি বয়সের তরুণ-যুবকদের প্রচণ্ড ঝোঁক। অসীম আগ্রহ। অথচ গল্প হল, মনে মনে একটি প্লট তৈরী করা। একটি কাহিনী বানানো। তারপর ভাষার লালিত্য ও সুষমায় তা সুন্দর করে পাঠকের সামনে উপস্থাপন করা। পাঠকের মনোরঞ্জন করে তোলা। ইদানীং গল্প লেখার এ কৌশলে সত্যের কোন ছোঁয়া থাকে না। সুন্দর কোন আদর্শে পাঠককে উজ্জীবিত করার ব্যগ্রতা থাকে না। থাকে অশ্লীলতার নগ্ন চিত্রায়ন, প্রেম-ভালবাসার স্বপ্নীল হাতছানি, বিচ্ছেদ-বেদনার মাধুর্যের ফানুস আর যৌন আবেদনের বিট লবন।

এ সব গল্পের কারিশমা আজ যুবসমাজকে নিরন্তর টেনে নিয়ে যাচ্ছে নিকষ কালো অন্ধকার গহ্বরে। ধ্বংস ও অধঃপতনের প্রান্ত সীমায়। অত্যন্ত দুঃখের বিষয় যে, এদেশের তথাকথিত একদল বুদ্ধিজীবী, জ্ঞানীগুণী ও প্রতিষ্ঠিত লেখক এ আসরের পুরোধা। সমাজে এদের অনেক কদর।

অথচ শিক্ষা-দীক্ষা ও জ্ঞান চর্চার পবিত্র এ অঙ্গনকে এরাই কলুষিত করছে। অন্ধকারে নিমজ্জিত করছে। এরা সমাজকে কোথায় নিয়ে যেতে চায়? কী এদের উদ্দেশ্য? এটা আজ প্রশ্নবিদ্ধ। তাই এদের প্রতিহত করতে চাই আন্দোলন। চাই অপ্রতিরোধ্য দ্রোহ। চাই প্রতিবাদ আর প্রতিবাদ। কিন্তু রাস্তায় নামার আগে সুশীল সাহিত্যের ধারা সৃষ্টি করতে হবে। বিজ্ঞ সাহিত্য ফোরাম তৈরি করতে হবে। কিন্তু কোথায় সেই শক্তি? কোথায় সেই মননশীল চিন্তা ও মেধা?

'গল্প নয়, তবে!' সেই আন্দোলনের একটি ক্ষুদ্র প্রয়াস। পুঞ্জীভূত অন্ধকারের মাঝে মিটমিটে আলোর বিচ্ছুরণ। বিশাল মহীরুহের এক ক্ষুদ্র বীজের রোপন। এর পশ্চাতে রয়েছে বিশাল কাফেলা। আলোর আবাবিল । হে আল্লাহ, একে এ পথের এক ক্ষুদ্র মাইলফলক হিসেবে কবুল করুন। আমাদের চির মুক্তির ফয়সালা করুন। আমীন।



পিডিএফ  বইটি ডাউনলোড করতে নিচের Download বাটনে ক্লিক করুন




আমার জীবনের গল্প বই pdf download 


তুমি ফিরবে বলে (ফিমেল ভার্সন) pdf download - Jakaria Masud


বাংলাদেশ রক্তের ঋণ । A Legacy of Blood PDF Download – অ্যান্থনী ম্যাসকার্নহাস

Post a Comment

Previous Post Next Post