Join Our Telegram Channel! পর্নোগ্রাফী সুন্দরী প্রতিযোগিতা নারী উত্যক্ততা বই free pdf download

Top News

পর্নোগ্রাফী সুন্দরী প্রতিযোগিতা নারী উত্যক্ততা বই free pdf download

 

পর্নোগ্রাফী সুন্দরী প্রতিযোগিতা নারী উত্যক্ততা বই free pdf download 






বইটির উদ্দেশ্যঃ


সমাজে বিভিন্ন অশ্লীল কর্মকাণ্ড, গান বাজনা, ধর্ম বিবর্জিত জ্ঞান, মাদকসহ আরো পাপাচার বেড়েই চলেছে। এর থেকে পরিত্রাণের উপায় স্বরূপ এই বইটি লেখা হয়েছে। 



দু'টি কথা


যৌনতার প্রতি মানুষের আকর্ষণ সেই সৃষ্টির শুরু থেকেই। এটা মানুষের স্বভাবজাত। এর সঠিক প্রয়োগ একটি সভ্য সমাজে সবসময়ই কাম্য। তবে যুগ যুগ ধরেই বিকৃত যৌনতা মানব সভ্যতায় এসেছে বিভিন্ন রূপে বিভিন্ন আঙ্গিকে। তার এক আধুনিক রূপ হচ্ছে পর্নোগ্রাফি, সুন্দরী প্রতিযোগিতা ও বিভিন্নভাবে নারী উত্যক্ততা। সমাজের বিভিন্ন মানুষ আজ এসবের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যার ফলশ্রুতিতে সমাজ আজ সভ্যতার দুয়ার ভেঙ্গে অধঃপতনের গহ্বরে হাবুডুবু খাচ্ছে। ৮ বছরের শিশু থেকে ৬০ বছরের বৃদ্ধ এমনকি যুবতী থেকে ঘরের গৃহবধূরা পর্যন্ত পর্নোগ্রাফিতে আসক্ত।


সুন্দরী প্রতিযোগিতার নামে নগ্নতার অভিনব কায়দা মানুষের কাছে এখন ফ্যাশন। মানুষের সভ্যতা গিয়ে ঠেকেছে যেন পাত্রের তলানিতে। এখন তারা আর অশ্লীলতাকে আর অশ্লীল ভাবে না। যার দরুন মানুষ পর্নকর্মীকে বলে শিল্পী, স্টার। তারাই আবার সেলিব্রেটি। নগ্ন প্রতিযোগিতা নাকি মেধা বিকাশের মাধ্যম। আর নারীকে উত্যক্ত তথা ইভটিজিং করাতো এখন যুবকের শান, গরিমা। এটা ছাড়া তো বন্ধুমহলে বাবা পাওয়া দুষ্কর। আর এসবের ফলে মানুষ আজ চরমসীমা পেরিয়ে জড়িয়ে পড়ছে ব্যভিচারে।


সমাজে বেড়ে চলছে পরকীয়া, ধর্ষণ, হত্যা, লুটতরাজ ইত্যাদি। ইয়াহুদী-খ্রিস্টানদের বাণিজ্য, বিভিন্ন প্রতিযোগিতা, চাল-চলনের আগ্রাসী সূক্ষ্ম কৌশলের স্বীকার হয়ে আমরা আজ অধঃপতিত। 


আল্লাহ বলেন : “(আর তোমরা) শয়ত্বানর পদাঙ্ক অনুসরণ করে চলো না, বস্তুত সে তোমাদের প্রকাশ্য শত্রু। সে তোমাদেরকে শুধু অসৎ এবং অশ্লীল কাজের নির্দেশ দেয়, আর তোমাদেরকে নির্দেশ দেয় আল্লাহর সম্বন্ধে এমন কথা বলার যা তোমরা জান না।” (সূরাহ্ আল বাক্বারাহ্ : ১৬৮-১৬৯)


মানুষের সবচেয়ে বড় শত্রু শয়তানের পক্ষ থেকে সুবিস্তার লাভ করে যা বর্তমানে মানব জাতির সর্বনাশের জন্য অন্যতম মারাত্মক অস্ত্র হচ্ছে- যৌনসন্ত্রাস। আর বর্তমান দুনিয়ায় এককভাবে সবচেয়ে বেশি মুনাফাও আসে এই পাপাচার থেকে! যার একটি ছোট উদাহরণ বর্তমান পোশাক-আশাকগুলো যা তৈরি করা হচ্ছে নগ্নতাকে কেন্দ্র করেই। এক্ষেত্রে পুরুষের চেয়ে নারীরা এগিয়ে। অপসংস্কৃতির প্রভাবে সমাজে আজকাল কেবল সৌন্দর্যের প্রদর্শনই নয়, অনেক ক্ষেত্রে রীতিমতো গোপনাঙ্গ প্রদর্শনের মতো চরম বিকৃতির প্রতিযোগিতাও চলছে বর্তমান বিশ্বে। হায়। সভ্যতার আজ কাদের হাতে?



তাই এসব বিষয় থেকে পরিত্রাণের উপায়স্বরূপ বিভিন্ন সময়ে আমার লেখা 'সাপ্তাহিক আরাফাত' পত্রিকার প্রবন্ধগুলো একত্রিত করে এবং আরো কিছু তথ্য সংযোজন করে বইটি সংকলন করার প্রয়াস পেয়েছি, আলহাম্‌দুলিল্লা-হ । পাঠকের সুবিধার্থে বা স্পষ্ট বুঝিয়ে বলার স্বার্থে আমাকে অনেক তথ্যই লজ্জা ভেঙ্গে খোলাখুলিভাবে পাঠকের সামনে তুলে ধরতে হয়েছে। যা আদবের সীমা পার হলে, অবশ্যই আমি পাঠকের সুন্দর ক্ষমার প্রত্যাশী। 


পাঠকমহল বইটি পড়ে সঠিকভাবে হৃদয়ঙ্গম করে 'আমলে পরিবর্তন হতে পারলেই আমার এ সামান্য প্রচেষ্টার স্বার্থকতা। বইটিতে কোনো ভুল-ত্রুটি পরিলিক্ষিত হলে আমাদের জানালে অত্যন্ত কৃতজ্ঞ হব এবং আগামী সংস্করণে তা সংশোধন করা হবে ইন্‌শা-আল্লাহ্‌। 


বিনীত 

হাশিম বিন আবদুল হাকিম




বইটি ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করুন







Post a Comment

Previous Post Next Post